Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যথাসময়ে নির্বাচনের ঘোষণা না হলে এ সরকারকেও পালাতে হবে

BN DESK
05 September 2026, 06:27 AM পড়তে ১ মিনিট
যথাসময়ে নির্বাচনের ঘোষণা না হলে এ সরকারকেও পালাতে হবে

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তর্বর্তীকালীন সরকার। যথাসময়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে অন্তর্বর্তীকালীন সরকারকেও আওয়ামী লীগের মতো পালাতে হবে।শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এলডিপির গণযোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।তিনি বলেন, দেশকে অস্থিরতা থেকে দূর করতে হলে সব রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। সব রাজনৈতিক দল ঐকমত্য না হলে সংস্কারের নাটক করেও লাভ হবে না।অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথা আর কাজে কোনো মিল নেই উল্লেখ করে এলডিপি সভাপতি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ নিয়ে ফাঁকা বুলি ও মিথ্যা তথ্য দিয়ে বিগত ৮ মাসে ক্ষমতায় বসে আছেন তারা। 

এ সময় দলটির মহাসচিব ড. রিদওয়ান আহমেদ বলেন, জুলাই আন্দোলনের সব কৃতিত্ব নিজেরা নিয়ে আজ বৈষম্যবিরোধী আন্দোলন দেশকে বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

যথাসময়ে নির্বাচনের ঘোষণা না হলে এ সরকারকেও পালাতে হবে

B
BN DESK | 20 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার