Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত

BN DESK
07 September 2026, 08:02 AM পড়তে ১ মিনিট
যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত

কোনো ধরনের যদি কিন্তু ছাড়াই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ শুক্রবার (২ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে অনুষ্ঠিত এনসিপির সমাবেশ থেকে এ দাবি জানান তিনি। আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এ সমাবেশের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর।

হাসনাত আব্দুল্লাহ বলেন, শুধু একটা কথাই বলব ড. ইউনূস আপনাকে আমরা আহত এবং শহীদদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসিয়েছি। আমরা কোনো অনুরোধ করছি না, সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত ১৫ বছরে যে গণহত্যা, গুম, খুন করেছে সেটা প্রমাণিত। সুতরাং কোনো যদি কিন্তু ছাড়াই এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

এ সময় সারজিস আলম বলেন, আজ থেকে ৯ মাস আগে আমরা হাত উঁচু করে আওয়ামী লীগ নিষিদ্ধের রায় দিয়েছিলাম। ঠিক নয় মাস পরে এই বাইতুল মোকাররমের সামনে ঐক্যবদ্ধভাবে আমরা রায় দেব। আজকে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে আপনারা বলবেন এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না?

এই আওয়ামী লীগ শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না, জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না। এই আওয়ামী লীগ খুনিদের দল কি না? তাহলে এই খুনিদের দল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না? তাদের রাজনীতি নিষিদ্ধ চাই কি না, শেখ হাসিনার ফাঁসি চাই কি না। আমাদের এই যুদ্ধ ততদিন চলবে, আওয়ামী লীগ যতদিন না নিশ্চিহ্ন হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত

B
BN DESK | 02 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার