Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত, আহত ১

BN DESK
01 September 2026, 07:43 PM পড়তে ১ মিনিট
যশোরে খুলনাগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় একটি কয়লাবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন।
 
আজ রোববার(১০ মে) দুপুরে অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের হেলপার রায়হান গুরুতর আহত হয়েছেন।
 
নিহত চালকের নাম মনোয়ার হোসেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১২টার দিকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৭৮৩৬) ভাঙ্গাগেট এলাকায় আকিজ রিসোর্সের  কয়লা ডিপোর দিকে যাচ্ছিলো। অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী গামী মহানন্দা মেইল ট্রেনটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনা স্থলেই চালক মনোয়ার হোসেন প্রাণ হারান। আহত হেলপার রায়হানকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
 
এলাকাবাসীর অভিযোগ, ওই রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। কোনো গেটম্যান বা সংকেত ব্যবস্থা না থাকায় চালক ট্রেনের উপস্থিতি বুঝতে পারেননি। 
অভয়নগর থানার ওসি মোঃ নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ওই রুটে কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 
এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত, আহত ১

B
BN DESK | 10 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার