Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরের দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

BN DESK
02 September 2026, 05:30 AM পড়তে ১ মিনিট
যশোরের দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

নিউজ ডেস্ক:  যশোর মনিরামপুরে কালিবাড়ি-মনোহরপুর সড়কের বকুলতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালক মুস্তাফিজ রহমান (২৫)। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিয়াদ হোসেন কেশবপুর উপজেলার পাঁজিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। আহত মুস্তাফিজ মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের আহাদ আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, সন্ধ্যায় দ্রুত গতিতে একটি মোটরসাইকেল কালিবাড়ির দিক থেকে মনোহরপুরের দিকে ও অপর একটি মোটরসাইকেল মনোহরপুরের দিক থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বকুলতলা পলাশের ঘেরের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়ে মোটরসাইকেল দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় মোটরসাইকেল দুটির দুই চালক রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালিবাড়ি মোড়ে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসেন। পরে মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠান। 


মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, “আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়েছে।” 


মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, “দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।”

এলাকা: যশোর মণিরামপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরের দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

B
BN DESK | 08 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার