Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরের শার্শায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

BN DESK
01 September 2026, 07:43 PM পড়তে ১ মিনিট

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার (৭ জুন) গভীর রাতে উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়ী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হাসান ফিরোজ আহম্মেদ টিংকু দীর্ঘদিন ধরে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, টিংকুর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় মোট চারটি মামলা রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন৷ এমন গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়। পরে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকা: যশোর শার্শা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরের শার্শায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

B
BN DESK | 08 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার