Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরের সাবেক পৌর মেয়র রফিকুল ইসলাম গ্রেপ্তার

BN DESK
09 October 2025, 10:48 PM পড়তে ১ মিনিট
যশোরের সাবেক পৌর মেয়র রফিকুল ইসলাম গ্রেপ্তার

যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র এবং কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া (ভবানীপুর) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল ইসলাম নিজ এলাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘ প্রায় এক বছর পর তিনি নিজ বাড়িতে ফিরে এলে স্থানীয় কিছু যুবক তাকে ঘেরাও করে রাখে।

পরিস্থিতি বুঝতে পেরে রফিকুল ইসলাম পাশের আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জনগণের ঘেরাওয়ের মধ্যে আমরা তাকে উদ্ধার করে থানায় এনেছি। তার বিরুদ্ধে মামলা রয়েছে, সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

রফিকুল ইসলাম ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে একই প্রতীকে দ্বিতীয়বারের মতো মেয়র পদে জয়ী হন তিনি।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর তিনি আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানান।

এলাকা: যশোর কেশবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরের সাবেক পৌর মেয়র রফিকুল ইসলাম গ্রেপ্তার

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার