Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরের ১৯ মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী সাগরকে খুলনায় গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 10:27 AM পড়তে ১ মিনিট
যশোরের ১৯ মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী সাগরকে খুলনায় গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  যশোরের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. সাগর শেখকে  খুলনার রুপসা থানাধীন জাবুসা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক, অস্ত্র, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ মোট ১৯টি মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।


শনিবার (১৭ মে) র‌্যাব-৬-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার সাগর গোপালগঞ্জের কাজলিয়া বাজার এলাকার ফায়েক শেখের ছেলে। তিনি যশোর সদরের রেলগেট পশ্চিম পাড়া সড়ক কলাবাগান এলাকায় বসবাস করতেন। 


র‌্যাব-৬ জানায়, যশোরের তালিকাভুক্ত সন্ত্রাসী সাগর শেখকে খুলনার রুপসা থানাধীন জাবুসা এলাকা থেকে যশোর র্যাব ক্যাম্পের একটি  দল শুক্রবার (১৬ মে) রাতে গ্রেপ্তার করে। তাকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: যশোর যশোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরের ১৯ মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী সাগরকে খুলনায় গ্রেপ্তার

B
BN DESK | 17 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার