Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে অভয়নগরের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

BN DESK
01 September 2026, 08:00 PM পড়তে ১ মিনিট
যশোরে অভয়নগরের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: ঘাট নিয়ে দ্বন্দ্বের জেরে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউদ্দীন পলাশকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় পৌর এলাকার আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবন থেকে সাবেক কাউন্সিলরকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি এমদাদুল করিম বলেন, নওয়াপাড়া নৌ বন্দরের একটি ঘাটকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিকর্মী রইচ উদ্দীনের সঙ্গে তার পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে রইচ শনিবার রাতে পলাশকে আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে স্থানীয়রা রইচকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

তিনি আরও বলেন, রইচকে আটক দেখিয়ে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আর পলাশের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: যশোর অভয়নগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে অভয়নগরের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 29 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার