Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে আওয়ামী লীগের দুই সভাপতি আটক

BN DESK
01 September 2026, 07:57 PM পড়তে ১ মিনিট
যশোরে আওয়ামী লীগের দুই সভাপতি আটক

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, নাশকতার একাধিক মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গত ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বেনেয়ালী এলাকা থেকে জাহাঙ্গীর আলম মুকুল এবং নাভারণ পেট্রোল পাম্পের সামনে থেকে শাহজাহান আলীকে গ্রেফতার করে।


গ্রেফতারের পর তাদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকা: যশোর ঝিকরগাছা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে আওয়ামী লীগের দুই সভাপতি আটক

B
BN DESK | 21 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার