Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে করোনায় নারীর মৃত্যু

BN DESK
01 September 2026, 07:58 PM পড়তে ১ মিনিট
যশোরে করোনায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক:  যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে মারা যান তিনি।

হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. রবিউল ইসলাম তুহিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৮ ও ১৯ জুন যশোরে একজন করে দুইজনের মৃত্যু হয় করোনাভাইরাসে। 

মারা যাওয়া নারীর নাম সাবিলা বেগম (৫৫)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গদখালী গ্রামের বাসিন্দা এবং মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

সূত্র জানায়, গত ৫ জুন ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সাবিলা বেগম। সেখানে তার করোনা পরীক্ষা করা হয়। ফলাফল আসে পজেটিভ। গত ১২ জুন বিকেল সাড়ে ৫ টায় তাকে যশোর জেনারেল হাসপাতালের স্থানান্তর করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকে তিনি আইসিইউতে ছিলেন। আজ বিকেল সাড়ে ৫ টায় তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসেন সাফায়েত জানান, ‍করোনা শনাক্তের কিট সংকটের কারণে তাদের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

এলাকা: যশোর যশোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে করোনায় নারীর মৃত্যু

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার