Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু

BN DESK
01 September 2026, 08:04 PM পড়তে ১ মিনিট
যশোরে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত শেখ আমির হোসেন (৫৫)। বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের মৃত শেখ মকছেদ আলীর ছেলে।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৬ জুন শেখ আমির হোসেন কিডনিজনিত সমস্যা নিয়ে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার দুপুরে রেপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বুধবার (১৮ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ জুন আমির হোসেন পেটে ব্যথা নিয়ে হাসপাতালের মডেল ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার তার নতুন করে জ্বরসহ করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন। তবে আইসিইউতে শয্যা ফাঁকা না থাকায় তিনি মডেল ওয়ার্ডেই চিকিৎসাধীন ছিলেন। পরে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের সদস্যরা তাকে সেখানে নিয়ে যান। সেখানেই চিকিৎসকের পরামর্শে তার করোনা পরীক্ষা করানো হয় এবং ফলাফল পজিটিভ আসে। বুধবার ভোরে তিনি মারা যান।
এর আগে একজন নারী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার