Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে কৃষক দলের নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

BN DESK
01 September 2026, 07:24 PM পড়তে ১ মিনিট
যশোরে কৃষক দলের নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২২ মে ) সন্ধ্যায় ধোপাদি গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা। তিনি পৌর কৃষক দলের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘের সংক্রান্ত বিরোধের জেরে আজ বিকেলে সালিসে অংশ নিতে যান তরিকুল ইসলাম। সালিস চলাকালে গোলযোগ বাধে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তিনি মারা যান।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে কৃষক দলের নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার