Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে জলবসন্তে যুবকের মৃত্যু

BN DESK
01 September 2026, 07:43 PM পড়তে ১ মিনিট
যশোরে জলবসন্তে  যুবকের মৃত্যু

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুরে আব্দুল্লাহ আল মামুন (২৮) নামে এক যুবক জলবসন্ত (চিকেন পক্স) রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার দুপুরে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত আব্দুল্লাহ আল মামুন কেশবপুর পৌরসভার বাজিতপুর গ্রামের সাবেক পৌর কাউন্সিলর মঞ্জুরুল আলমের ছেলে ও সংসদ সদস্য আজিজুল ইসলামের শ্যালক।

জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন পাঁচ-ছয়দিন ধরে জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তরের জন্য স্বজনদের পরামর্শ দেওয়া হয়। পরে স্বজনরা খুলানায় নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় দুপুরে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, জলবসন্ত (চিকেন পক্স) রোগে আক্রান্ত আব্দুল্লাহ আল মামুনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। জলবসন্ত রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি ওই রোগীর শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। দুপুর ১টার দিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজে রেফার করা হয়। হাসপাতাল থেকে খুলনা নেওয়ার সময় ওই রোগী মারা যান।

এলাকা: খুলনা যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে জলবসন্তে যুবকের মৃত্যু

B
BN DESK | 17 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার