Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে নাশকতার মামলায় আ.লীগের দুই নেতাকে আটক

BN DESK
01 September 2026, 07:59 PM পড়তে ১ মিনিট
যশোরে নাশকতার মামলায় আ.লীগের দুই নেতাকে আটক

নিউজ ডেস্ক:    যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২১ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 


রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান। 

ওসি বাবলুর রহমান খান জানান, নাশকতার একাধিক মামলায় তাদের (মুকুল ও শাহজাহান) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বেনেয়ালী এলাকা থেকে জাহাঙ্গীর আলম মুকুল এবং নাভারণ পেট্রোল পাম্পের সামনে থেকে শাহজাহান আলীকে গ্রেপ্তার করে। তাদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকা: যশোর ঝিকরগাছা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে নাশকতার মামলায় আ.লীগের দুই নেতাকে আটক

B
BN DESK | 21 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার