Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ইজিবাইক শোরুমে ডাকাতি

BN DESK
02 September 2026, 05:30 AM পড়তে ১ মিনিট
যশোরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ইজিবাইক শোরুমে ডাকাতি

নিউজ ডেস্ক: যশোর উপশহরের গোল্ডেন বাইক শোরুমে নৈশপ্রহরীকে বেঁধে রেখে তালা কেটে একটি ইজিবাইকের শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

শোরুমের মালিক আবুল কাশেম বলেন, ‘‘নৈশপ্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে ডাকাতেরা শোরুমের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা ১৫০ পিস ব্যাটারিসহ ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’’

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসারত ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’’

এলাকা: যশোর যশোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ইজিবাইক শোরুমে ডাকাতি

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার