Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে বাসের চাপায় পিস্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত

BN DESK
01 September 2026, 07:57 PM পড়তে ১ মিনিট
যশোরে বাসের চাপায় পিস্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত

নিউজ ডেস্ক:   যশোরের পুলেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও দুই মেয়ে নিহত হয়েছেন। নিহতের স্ত্রী ও এক পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।


নিহতরা হলেন, খুলনার ‍মুজগুন্নীর রুবেল হোসেন (৩২), তার মেয়ে ঐশী (১০) ও তায়েবা (৪)। ঈদ উপলক্ষে বেড়াতে গিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, রুবেলের স্ত্রী জেসমিন (২৮) এবং যশোর কৃষ্ণবাটি এলাকার ওসমান (১৯)।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি থেকে খুলনার মুজগুন্নীতে ফিরছিলেন। পথে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা লোকাল বাস (ঢাকা মেট্রো ১৪-০২৫২) তাদের ধাক্কা দেয়। এতে রুবেল ও তার মেয়ে ঐশী বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত হন স্ত্রী জেসমিন ও ছোট মেয়ে তায়েবা। তাদের হাসপাতালে নেওয়ার পথে তায়েবা মারা যায়।

দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালানোর চেষ্টা করে। এ সময় বাসের ধাক্কায় আহত হন ওসমান। স্থানীয় জনতা বাসটি থামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ও প্রশাসন তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদেরও একই হাসপাতালে চিকিৎসা চলছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: যশোর যশোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে বাসের চাপায় পিস্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত

B
BN DESK | 03 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার