Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার

BN DESK
01 September 2026, 07:27 PM পড়তে ১ মিনিট
যশোরে বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: যশোরে শহরের মনিহার এলাকায় দাঁড়িয়ে থাকা সরদার ট্রাভেলস নামে একটি বাসের ভেতর থেকে বাপ্পি সরদার (২৫) নামে এক চালকের সহকারীর (হেলপার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাপ্পি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিহার বাসস্ট্যান্ড মোড়ে মনিরুদ্দিন তেল পাম্প থেকে তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে বন্ধ করে অবস্থান করছিল বাসটি। গাড়িতে বাপ্পি একাই ছিল। সকালে ড্রাইভার ও সুপারভাইজার এসে বাসের দরজা দিয়ে ভেতরে তাকে মৃত অবস্থায় দেখে কোতয়ালী মডেল থানায় খবর দেন। পরে পুলিশ এসে বাপ্পির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহত বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে। গাড়ির ভেতরে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এলাকা: যশোর যশোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার

B
BN DESK | 16 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার