Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

BN DESK
02 September 2026, 02:52 PM পড়তে ১ মিনিট
যশোরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে লিটন (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ জুন) রাত ১০টার দিকে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সীমান্ত ঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে। লিটন ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সক্রিয় কর্মী ছিলেন বলে জনিয়েছেন বিএনপি নেতারা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে দুর্গাপুর গ্রামের বাজারে একটি চায়ের হোটেলে বসেছিলেন লিটন। এসময় হঠাৎ লিটনের ওপর হামলা চালায় দর্বৃত্তরা। এক পর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়। দুবৃর্ত্তদের হামলায় লিটনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান।

এদিকে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, নিহত লিটন বিএনপি’র একজন সক্রিয় কর্মী। পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা লিটনকে কুপিয়ে হত্যা করেছে। 

 

এলাকা: যশোর শার্শা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার