Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন

BN DESK
10 October 2025, 10:22 PM পড়তে ১ মিনিট
যশোরে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন

যশোর বড় ভাইয়ের হাতে ছোট বোন খুনের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুজলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শারমিন। তিনি ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত বড় ভাই খোকন একই গ্রামের কাশেম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন ও খোকন পরিবারসহ সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন। এতে উত্তেজিত হয়ে খোকন তার বোন শারমিনের স্বামীর ওপর হামলা করতে তেড়ে যান। এ সময় পাশে থাকা হাঁসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দেন। এতে হাঁসুয়া তার শরীরে লেগে গুরুতর আহত হন শারমিন। রক্তাক্ত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার