Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে মহাসড়ক সংস্কারসহ ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

BN DESK
02 September 2026, 05:33 AM পড়তে ১ মিনিট
যশোরে মহাসড়ক সংস্কারসহ ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

যশোরে মহাসড়ক সংস্কারসহ চার দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের পুরাতন কসবা এলাকায় সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী বিক্ষোভে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভে ৪ দফা দাবি সম্মিলিত পোস্টার হাতে নিয়ে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, রাস্তা সংস্কারে অনিয়মের সাথে জড়িত ঠিকাদার, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সড়ক ও জনপথ বিভাগের আসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিন ব্যবহার বন্ধ ও কমিশন ভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে দাবি আদায় না হলে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরিক অধিকার আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম আহবায়ক জেসিনা মোর্শেদ প্রাপ্তি, মুখ্য সংগঠক আল মামুন লিখন প্রমুখ।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে মহাসড়ক সংস্কারসহ ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

B
BN DESK | 09 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার