Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মেরে আসামি ছিনতাই!

BN DESK
01 September 2026, 07:41 PM পড়তে ১ মিনিট
যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের এক এসআইসহ দুই কনস্টেবল আহত হয়েছেন। মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ওই আসামিকে ছিনিয়ে নিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
 
পরে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আসমত আলীর নেতৃত্বে একদল পুলিশ বুধবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে হিজলডাঙ্গা গ্রামে আসামি ধরতে যান। এ গ্রামের আমিনুদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনকে (৩৫) বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
 
পরে এলাকার লোকজন ওই আসামিকে ছিনিয়ে নেন। এ সময় কেশবপুর থানার এসআই আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) ও হাবিবুল্লাহ (৩০) আহত হন। শহিদুল ইসলামকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
 
শহিদুল ইসলাম বলেন, তিনি যখন আসামিকে ধরে রাখার চেষ্টা করেন, তখন তাকে বুকে আঘাত করা হয় এবং তার হাতের একটি আঙুলও আঘাতপ্রাপ্ত হয়। লোকজন তার কাছ থেকে আসামি ছিনিয়ে নেন।
 
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তার করার পর মসজিদে মাইকিং করে মিথ্যা তথ্য প্রচার করা হয়; বলা হয়, ওই আসামিকে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। এ খবর শুনে এলাকাবাসী একত্র হয়ে সেই আসামিকে ছিনিয়ে নেন। জাহাঙ্গীর হোসেন তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। পরে আজ বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকা: যশোর কেশবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মেরে আসামি ছিনতাই!

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার