Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে রাসেল হত্যার আসামি এনামুলের মরদেহ উদ্ধার

BN DESK
01 September 2026, 07:46 PM পড়তে ১ মিনিট
যশোরে রাসেল হত্যার  আসামি এনামুলের  মরদেহ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরে চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার আসামি এনামুল হকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে শার্শা উপজেলার পাকশিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে থানা পুলিশ। নিহত এনামুল যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি যশোরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ রাসেল হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ডিউটি অফিসার এএসআই মোজাফফার হোসেন বলেন, ওইদিন রাত ৮টার দিকে শার্শা উপজেলার নিজামপুর পাকশিয়া বাজারের পার্শ্ববর্তী এলাকায় এনামুল হকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা শার্শা থানায় খবর দেয়। এরই ভিত্তিতে শার্শা থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে সকালে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে।

এলাকা: খুলনা যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে রাসেল হত্যার আসামি এনামুলের মরদেহ উদ্ধার

B
BN DESK | 15 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার