Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে শাশুড়ির ওপর অভিমান করে নৌকা থেকে ঝাঁপ দিয়ে গৃহবধূ নিখোঁজ

BN DESK
11 March 2026, 03:39 AM পড়তে ১ মিনিট

যশোরের অভয়নগরে শাশুড়ির ওপর অভিমান করে নৌকা থেকে মাঝনদীতে ঝাঁপ দিয়ে সাবিনা বেগম (২৫) নামে এক গৃহবধু নিখোঁজ হয়েছেন।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাটে এ ঘটনা ঘটে। এ সময় নৌকার মাঝিসহ ঘাটে কর্মরত কয়েক যুবক নদীতে লাফিয়ে গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।

নিখোঁজ সাবিনা বেগম উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাঁধন বিশ্বাসের স্ত্রী।

সাবিনা বেগমের শাশুড়ি রহিমা বেগম বলেন, খুলনা থেকে ফেরার পথে বৌমাসাবিনা তার মোবাইল ফোন হারিয়ে ফেলে। বিকালে ভাটপাড়া খেয়াঘাটে নৌকায় ওঠার পর মোবাইল চুরির বিষয়ে বৌমার সঙ্গে কথা কাটাকাটি হলে অভিমান করে সে মাঝনদীতে ঝাঁপ দেয়। এরপর খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

নৌকার মাঝি ধ্রুব দাস বলেন, শাশুড়ির ওপর অভিযান করে নৌকা থেকে মাঝনদীতে ঝাঁপ দেন ওই গৃহবধূ। অনেক চেষ্টা করেও তার সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিস এসে খোঁজাখুঁজি শুরু করে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। নদীতে তীব্র স্রোত ও ঘন ঘন কার্গো জাহাজ চলাচলের কারণে সন্ধ্যার আগে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। খুলনা বিভাগীয় অফিসে ডুবুরি দল পাঠানোর আহ্বান করা হয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

এলাকা: যশোর অভয়নগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে শাশুড়ির ওপর অভিমান করে নৌকা থেকে ঝাঁপ দিয়ে গৃহবধূ নিখোঁজ

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার