Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে সার মজুদ রাখায় ২ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

BN DESK
01 September 2026, 08:23 PM পড়তে ১ মিনিট
যশোরে সার মজুদ রাখায় ২ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক:  যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজারে অভিযান চালিয়ে দুই সার ব্যবসায়ী অবৈধভাবে সার মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা করেছেন। এ সময় ৬৬৮ বস্তা সার জব্দ করা হয়। 

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আব্দুল্লা আল ফারুক।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন উপজেলার চেঙ্গুটিয়া বাজারের মেসার্স মোসলেম এন্টারপ্রাইজ ও নিউ মোল্যা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেন। তাদের গোডাউনে বিভিন্ন প্রকার সার মজুদ করে রাখা হয়েছে বলে আগেই তথ্য ছিল। 

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, “মেসার্স মোসলেম এন্টারপ্রাইজে ৬৬ বস্তা ডিএপি, ২৫২ বস্তা এমওপি, ৮৩ বস্তা টিএসপি ও ২০ বস্তা ইউরিয়া সার মজুদ করে রাখে এবং নিউ মোল্লা এন্টারপ্রাইজের গোডাউনে ৮০ বস্তা ইউরিয়া সার, টিএসপি ৬৫ বস্তা, ৫৩ বস্তা ডিএপি এবং ৫২ বস্তা এমওপি সার মজুদ করে রাখে। গোপন সংবাদ পেয়ে ওই দুই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে তাদের।” 

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, দুই প্রতিষ্ঠানের ৩টি গোডাউন সিলগালা ও ৬৬৮ বস্তা সার জব্দ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- অভয়নগর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি, অভয়নগর থানার এসআই আশিকুর রহমান। 

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, “কেউ অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করতে পারে তার জন্য আমরা দৃষ্টি রাখছি। যদি কেউ এভাবে মজুদ করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।”

এলাকা: যশোর অভয়নগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে সার মজুদ রাখায় ২ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

B
BN DESK | 14 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার