Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে সিএনজি-ট্রলির সংঘর্ষে নিহত ১

BN DESK
01 September 2026, 07:57 PM পড়তে ১ মিনিট
যশোরে সিএনজি-ট্রলির সংঘর্ষে নিহত ১

যশোর চৌগাছা সড়কের সদর উপজেলার জগহাটির রুলপাড়ায় সিএনজি- ট্রলির সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (৩ মে) রাত ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম সেলিম রেজা রচি (৫৫)। তিনি চৌগাছা পৌর এলাকার মানিক মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহতরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চৌগাছাগামী যাত্রীবাহী সিএনজি রুলপাড়ায় পৌঁছালে ধান বহনকারী একটি ট্রলির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান সিএনজির যাত্রী সেলিম রেজা রচি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, নিহতের লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক। একজনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সার্জারী ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।

এলাকা: যশোর চৌগাছা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে সিএনজি-ট্রলির সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 04 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার