Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

BN DESK
01 September 2026, 07:44 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার গোগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-যশোরের কোতোয়ালি থানার জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে নাহিদ (৪০) এবং বেনাপোলের দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে তুষার (৩০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে তিনজন উপজেলার রুদ্রপুর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে গোগা গ্রামের সালামের মোড়ে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নাহিদ ও তুষার মারা যান। আহত হন রুবেল। স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে। নিহত নাহিদ ও তুষারের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকা: যশোর শার্শা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

B
BN DESK | 20 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার