Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে হত্যা মামলার আসামি এক যুবক আটক 

BN DESK
01 September 2026, 08:01 PM পড়তে ১ মিনিট
যশোরে হত্যা মামলার আসামি এক যুবক আটক 

নিউজ ডেস্ক:  যশোরের চৌগাছায় রাবেয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি তামিম হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে শহরের সবজি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

তামিম উপজেলার বাঘারদাড়ি গ্রামের তাজউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় উপজেলার বাঘারদাড়ি গ্রামের রাবেয়া খাতুন নামে এক গৃহবধূ নিখোঁজ হন। নিখোঁজের দুদিন পর মঙ্গলবার প্রতিবেশী তামিমদের বাড়ির একটি ডোবা থেকে রাবেয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রবিউল ইসলাম তামিম, তার বাবা তাজ উদ্দিন ও চাচা জসিম উদ্দিনকে আসামি করে মামলা করেন।

দুপুরে চৌগাছা সবজি বাজারে তামিমকে দেখতে পেয়ে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন জানান, তামিম রাবেয়া হত্যার প্রধান আসামি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দুই আসামি পলাতক। তাদের আটকে অভিযান চলমান রয়েছে।

এলাকা: যশোর চৌগাছা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে হত্যা মামলার আসামি এক যুবক আটক 

B
BN DESK | 14 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার