Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে ১ কোটি ২০ লাখ মূল্যের ১০ স্বর্ণের বারসহ যুবক আটক

BN DESK
03 September 2026, 12:34 PM পড়তে ১ মিনিট
যশোরে ১ কোটি ২০ লাখ মূল্যের ১০ স্বর্ণের বারসহ যুবক আটক

নিউজ ডেস্ক:  যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

রবিবার (৪ মে) দুপুর ১টার দিকে  তাকে আটক করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জনম টোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআইএস আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে শুভকে আটক করেন। এসময় তার পরনের জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। স্বর্ণের এই চালান পাচারের জন্য ভারত সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগন ব্যবস্থা প্রক্রিয়া চলমান।

এলাকা: যশোর শার্শা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে ১ কোটি ২০ লাখ মূল্যের ১০ স্বর্ণের বারসহ যুবক আটক

B
BN DESK | 04 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার