Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে ৭৭টি আমেরিকান মোটরসাইকেল জব্দ

BN DESK
01 September 2026, 07:46 PM পড়তে ১ মিনিট

যশোর শহরের ঘোপ এলাকার একটি গুদাম থেকে ৭৭টি নতুন মোটরসাইকেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এগুলো আমেরিকার মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনাইটেড মোটরসের (ইউএম) বলে জানা গেছে।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত গুদামটি বন্ধ (সিলগালা) করে দেন।

জানা গেছে, যশোর সদর উপজেলার ঘোপ নওয়াপাড়া সড়কের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গুদামটি সিলগালা করা হয়। এ সময় যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ভ্রাম্যমাণ আদালত ঘোপ নওয়াপাড়া সড়কের ওই গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদামে আমেরিকান ইউএম কোম্পানির ৭৭টি নতুন মোটরসাইকেল পাওয়া যায়। গুদামের মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি-সংক্রান্ত অনুমোদন বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কয়েক দিন আগেও একই গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় তিন দিনের সময় নিয়েছিলেন গুদামমালিক।

এদিকে আজ দুপুরে মোটরসাইকেলগুলোর মালিক আবু সাঈদ সাবু অসুস্থতার কথা বলে ঘটনাস্থলে আসেননি। পরে তিনি ১০ দিনের সময় প্রার্থনা করেন। পরিস্থিতি বিবেচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গুদামটি সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার সিদ্ধান্ত দেন। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধার মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে ৭৭টি আমেরিকান মোটরসাইকেল জব্দ

B
BN DESK | 22 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার