Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

BN DESK
02 September 2026, 05:33 AM পড়তে ১ মিনিট
যশোর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা এনামুল হক নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

 

 বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শরিফুল আলম।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এনামুল বুকে তীব্র ব্যথা অনুভব করতে থাকেন। তখনই তাকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’

যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক সুমাইয়া জানিয়েছেন, হাসপাতালে আনার অল্প সময়ের মধ্যে শরিফুল মারা যান। তিনি ঠিক কী রোগে আক্রান্ত হয়েছিলেন সেই পরীক্ষা-নিরীক্ষাও করা যায়নি। তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ছিল।

 

এনামুল হক যশোর সদরের চাঁদপাড়া গ্রামের মফজেল হকের ছেলে। কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় ২০২৪ সালের ২০ মে আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন বলে জানান কারাগারের জেলার।

যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

B
BN DESK | 06 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার