Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোর প্রধান ডাকঘরে নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

BN DESK
01 September 2026, 07:28 PM পড়তে ১ মিনিট
যশোর প্রধান ডাকঘরে নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

যশোর প্রধান ডাকঘরের সংস্কারাধীন ভবনের ড্রাইভারদের বিশ্রাম কক্ষ থেকে রবিউল ইসলাম (৪০) নামে এক নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রবিউল ইসলাম মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ধোয়াইল গ্রামের আলী আকবরের ছেলে।

রোববার (২৫ মে) দিবাগত রাত ১২টা থেকে সকাল ৭টার মধ্যে যেকোনো সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে রহস্য দানা বেধেছে।

সকাল আনুমানিক ৭টায় অপর নৈশপ্রহরী দাউদ হোসেন বিশ্রাম কক্ষে রবিউল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি তাৎক্ষণিকভাবে পোস্ট অফিসের ডিপিজিএম মাজাহার হোসেনকে বিষয়টি অবহিত করেন।

নিহত রবিউল ইসলামের মরদেহ উপুড় অবস্থায় মেঝেতে পড়ে ছিল। তার দুই হাত পেছনে ছিল। নিহতের গলায় ব্যান্ডেজ কাপড়ের ছেঁড়া একটি রশি জড়ানো ছিল এবং রশির অপর অংশ ছাদের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে অর্ধেক ঝুলন্ত অবস্থায় ছিল। গলায় ফাঁসের চিহ্ন স্পষ্ট এবং বাম চোখের ওপরে একটি রক্তাক্ত কাটা দাগ দেখা গেছে। তবে শরীরে অন্য কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন মেলেনি।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোর প্রধান ডাকঘরে নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 26 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার