Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোর বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য; দুদকের অভিযানে গ্রেপ্তার ১ 

BN DESK
01 September 2026, 08:03 PM পড়তে ১ মিনিট
যশোর বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য; দুদকের অভিযানে গ্রেপ্তার ১ 

নিউজ ডেস্ক:  গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগে যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

আজ বুধবার (৭ মে) দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযানে মো. আলী তারেক মারুফ নামে এক দালালকে গ্রেপ্তার করে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে কামাল হোসেন (৪৩) এবং আমিনুর কবীর (৫০) নামে দুই দালালকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন জানান, দীর্ঘদিন ধরে যশোর বিআরটিএ কার্যালয়ে গ্রাহকদের হয়রানি এবং দালালদের দৌরাত্ম্যের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে এ অভিযান চালানো হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান এ কারাদণ্ড ও জরিমানা  করেন। 

এলাকা: যশোর যশোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোর বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য; দুদকের অভিযানে গ্রেপ্তার ১ 

B
BN DESK | 07 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার