Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোর বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ২৭১ জন,ফেল থেকে পাস ১৮৭

BN DESK
10 October 2025, 10:35 PM পড়তে ১ মিনিট
যশোর বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ২৭১ জন,ফেল থেকে পাস ১৮৭

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এবারের ফল পুনঃনিরীক্ষণে যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৮৭ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৭১ জন।

আজ রোববার (১০ আগস্ট) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, যশোর শিক্ষাবোর্ডে পুনঃনিরীক্ষণে আবেদন পড়ে ৪৯ হাজার ৭৭৯ টি। মোট আবেদনের মধ্যে ৬৭০ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। 

ফেল থেকে পাস করেছে ১৮৭ জন। নতুন করে পাস করা ১৮৭ জনের  মধ্যে ২৩ জন এ গ্রেড, ৩৩ জন এ মাইনাস, ২৩ জন বি গ্রেড, ৩৪ জন সি গ্রেড ও ৭৪ ডি গ্রেড পেয়েছে। নতুন করে ২৭১ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ২৬৫ জন। 

এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন। সি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন। 

তিনি আরো জানান, এছাড়াও এ মাইনাস থেকে এ গ্রেড পেয়েছে ১৩৩ জন। বি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ৫৫ জন। বি থেকে এ গ্রেড পেয়েছে ৩ জন। সি থেকে বি গ্রেড পেয়েছে ১৩ জন। সি থেকে এ মাইনাস পেয়েছে ৪ জন। ডি থেকে সি গ্রেড পেয়েছে ৪ জন।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোর বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ২৭১ জন,ফেল থেকে পাস ১৮৭

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার