Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যাদের চরিত্র বদলায়নি, তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়: শফিকুর রহমান

BN DESK
02 September 2026, 01:41 AM পড়তে ১ মিনিট

যাদের চরিত্রের পরিবর্তন হয়নি, তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা এখনো ফ্যাসিবাদের আচরণ করে, জুলাইয়ের চেতনা ও সংস্কার মানে না—তাদের দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া যাবে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য ১৮ কোটি মানুষ মুখিয়ে আছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে, তাদেরই বেছে নিতে হবে। আল্লাহর মেহেরবানিতে সেই সাহস জামায়াতে ইসলামীর আছে। সাজানো সাক্ষী ও পাতানো আদালতের মাধ্যমে দফায় দফায় আমাদের নেতাদের হত্যা করা হয়েছে। তবুও জামায়াত মাথা নত করেনি, দেশ ছেড়ে পালায়নি। আমরা ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকব।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘এখন ঘরে ঘরে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে—নাম দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড। এক হাতে কার্ড, আরেক হাতে মায়ের গায়ে হাত—এটা কি মানুষ বুঝবে না? বাংলাদেশের মানুষ বোকা নয়। মায়েরা এখন প্রকাশ্যে বলছেন, তাঁরা আর অনিরাপদ বাংলাদেশ চান না; তাঁরা নিরাপদ বাংলাদেশ চান। তাঁদের বিশ্বাস, দাঁড়িপাল্লা ও তার সঙ্গীরাই নিরাপত্তা দিতে পারবে।’

জামায়াতের আমির বলেন, ‘আমাদের কোনো মামা–খালুর দেশ নেই, বেগমপাড়া নেই। আমাদের একটাই ঠিকানা—গর্বের বাংলাদেশ। অথচ কেউ কেউ হাঁচি-কাশি হলেই বিদেশে চলে যান। দেশের প্রতি তাঁদের আস্থা নেই। এই দেশ তাঁদের কাছে শুধু টাকা কামানোর মেশিন।’

দেশপ্রেম নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা, সন্তানদের বিদেশে পড়ানো—এটাই কি দেশপ্রেম? মুখের দেশপ্রেমে জনগণ আর বিশ্বাস করে না। দেশপ্রেমিক হলে তা কাজে প্রমাণ করতে হবে।’

কুমিল্লা-৯ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দীকির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কুমিল্লা-১০ আসনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

যাদের চরিত্র বদলায়নি, তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়: শফিকুর রহমান

B
BN DESK | 31 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার