Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যারা আমাকে হত্যার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হলো: ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী

BN DESK
02 September 2026, 04:22 AM পড়তে ১ মিনিট

যারা আমাকে হত্যার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রবিবার (২৪ মে) সন্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে তিনি বলেন, আমি নামাজ পড়তে গিয়েছিলাম। সালাম ফিরিয়ে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমার ওপর ডিম নিক্ষেপ করা হলো, ইট-পাটকেল ছোড়া হলো, হকস্টিক দিয়ে আঘাত করা হলো। আমার ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হলো। বিচারের আশায় থানায় গেলাম। সেখানে ৮ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে রাতের অন্ধকারে হাজারো সন্ত্রাসী দিয়ে হামলার পরিবেশ তৈরি করা হলো। হাসপাতালে স্ট্রোক করা বাবার পাশ থেকে সন্তানকে ঘুম থেকে তুলে নেওয়া হলো। যারা আমাকে হত্যার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হলো।
 
তিনি আরও বলেন, যদি এটাই হয় তোমাদের শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিকল্পনা, তবে সেখানে হয়তো ভেড়ার দল জায়গা খুঁজে পাবে। কিন্তু আমার মতো স্বাধীনচেতা মানুষের পক্ষে সেই অন্যায় ও ভয়ের রাজনীতির সঙ্গে পথ চলা সম্ভব নয়। অয়নকে দ্রুত ফিরত দিন তার বাবার পাশে।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) দুপুরে ঝিনাইদহ সদরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ শেষ করে বের হওয়ার সময় তার উপর হামলার ঘটনা ঘটে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

যারা আমাকে হত্যার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হলো: ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার