Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না : ডা. শফিকুর রহমান

BN DESK
05 September 2026, 06:31 AM পড়তে ১ মিনিট
যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না : ডা. শফিকুর রহমান

যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না, মালোয়শিয়ায় বেগম পাড়া গড়ে তুলবে না। ফ্যাসিবাদিদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদরা বিদায় হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তাবায়ন, আওয়ামী লীগের বিচার, বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর জনসভায় তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, গত ১৫ বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। কেউ কিছু বলতে পারেনি তাই অন্যায়ের রাজত্ব কায়েম হয়েছে। জামায়াতের আমির বলেন, যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না, মালোয়শিয়ায় বেগম পাড়া গড়ে তুলবে না। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ইশারায় ইঙ্গিতে যারা বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত হয়েছেন তারা বুজতে পেরেছেন। আগামীর শাসন ব্যবস্থা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্র বাধ্য করছে কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি করতে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের সম্মান ও নিরাপত্তা দুটি নিশ্চিত হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলালসহ লালমনিরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না : ডা. শফিকুর রহমান

B
BN DESK | 19 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার