Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যারা নির্বাচন বয়কটের চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে : মির্জা ফখরুল

BN DESK
10 October 2025, 02:08 AM পড়তে ১ মিনিট
যারা নির্বাচন বয়কটের চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।’

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এবার নির্বাচনের পথে হাঁটল নির্বাচন কমিশন।

দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। যারা নির্বাচনে বাধা দেওয়ার বা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সহযোগিতা করেছে, সামনেও সব ধরনের সহায়তা করবে’ বলেও আশ্বস্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

যারা নির্বাচন বয়কটের চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে : মির্জা ফখরুল

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার