Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যারা ব্যবসায়ীদের টাকায় সংসদে যায় তারা জনগণের নয়: হাসনাত আবদুল্লাহ

BN DESK
03 September 2026, 09:42 PM পড়তে ১ মিনিট

ঝালকাঠির রাজাপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় শাখার মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, রিকশাচালকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল। তারা নিজেরাই বিকল্প খুঁজে নিয়েছিল। রাজপথের প্রতিটি প্রান্তে স্লোগান উঠেছিল ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’।

আজ রবিবার(১৯জুলাই) বিকেল ৫টায় উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সরকারের অপেক্ষায় না থেকে যেভাবে আমরা ১৭ বছরের চেপে বসা ফ্যাসিবাদকে দূর করেছিলাম, ঠিক একইভাবে দেশের ও জাতির স্বার্থে সংস্কারের প্রশ্নে আমাদের সবাইকে আবার দায়িত্ব কাঁধে নিতে হবে।

রাজাপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে এনসিপি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচিত হলে আমরা সংসদে গিয়ে জনগণের প্রতিনিধিত্ব করব। আপনারাই মূল্যায়ন করবেন, আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি নাকি ব্যবসায়ীদের। যারা ব্যবসায়ীদের টাকায় রাজনীতি করে সংসদে যায়, তারা জনগণের নয়, তারা ব্যবসায়ীদের কথা বলে।

তিনি দাবি করেন, গত পাঁচ মাসে সংসদে এনসিপির প্রতিনিধিরা কোনো চাপ বা ভয়কে পরোয়া না করে মিডিয়া মাফিয়া, ভোট চুরি ও ব্যাংক ডাকাতির বিরুদ্ধে কথা বলে আসছেন।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, যে নেতা জনগণের ভোটে নির্বাচিত হন, তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। আর যে ব্যক্তি টাকা দিয়ে ভোট কিনে নির্বাচিত হয়, সে কখনো জনগণের প্রকৃত সেবা করতে পারে না।

পথসভায় আরো বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আহসান জুনায়েদ, মো. সরোয়ার তুষার, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রশক্তির সভাপতি মো. জাহিদুল ইসলাম।

এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন এবং রাজাপুর উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার শাকিলসহ স্থানীয় নেতাকর্মীরা।

এলাকা: ঝালকাঠি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

যারা ব্যবসায়ীদের টাকায় সংসদে যায় তারা জনগণের নয়: হাসনাত আবদুল্লাহ

B
BN DESK | 19 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার