Logo
ট্রেন্ডিং: ম্যাডোনার অপেক্ষা ফুরালো দেশের মানুষ পরিবর্তন চায় : তারেক রহমান বগুড়ায় ১২৭৬টি সাবমার্সিবল পাম্প স্থাপনে ব্যর্থ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ নীলফামারীর কিশোরগঞ্জে মাটির নিচে থেকে পরিত্যক্ত এক নলা বন্ধুক উদ্ধার

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে মধ্যপ্রাচ্য ছাড়লো ইরানি তেলবাহী জাহাজ

BN DESK
23 April 2026, 09:45 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্য থেকে বের হতে পেরেছে বিপুল পরিমাণ ইরানি তেল। জ্বালানি ও শিপিং খাতভিত্তিক বিশ্লেষণা প্রতিষ্ঠান ভরটেক্সা জানিয়েছে, অবরোধের মধ্যেও নিষেধাজ্ঞার আওতাভুক্ত ও ইরান-সম্পৃক্ত ট্যাংকারগুলোর উল্লেখযোগ্য যাতায়াত তারা শনাক্ত করেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৩ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে মোট ৩৪টি ট্যাংকারের চলাচল রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১৯টি বহির্গামী এবং ১৫টি আগত জাহাজ ছিল। এর মধ্যে অন্তত ছয়টি বহির্গামী জাহাজে নিশ্চিতভাবে ইরানি অপরিশোধিত তেলবোঝাই ছিল, যার পরিমাণ প্রায় এক কোটি সাত লাখ ব্যারেল।

মার্কিন নৌবাহিনীর কড়া নজরদারি এড়িয়ে এত বিপুল পরিমাণ তেল নিয়ে জাহাজগুলোর বেরিয়ে যাওয়া ওয়াশিংটনের অবরোধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এই তেলের সবটুকু শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পেরেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র : আল-জাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে মধ্যপ্রাচ্য ছাড়লো ইরানি তেলবাহী জাহাজ

B
BN DESK | 23 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার