Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর কিশোরগঞ্জে মাটির নিচে থেকে পরিত্যক্ত এক নলা বন্ধুক উদ্ধার

BN DESK
09 October 2025, 01:11 PM পড়তে ১ মিনিট
নীলফামারীর কিশোরগঞ্জে মাটির নিচে থেকে পরিত্যক্ত এক নলা বন্ধুক উদ্ধার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে অকেজো ও মরিচা ধরা বাটবিহীন এক নলা একটি বন্ধুক মাটির নিচে থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে এ বন্ধুকটি পুলিশ উদ্ধার করে।

পুলিশ সূত্র জানায়, উপজেলার দক্ষিণ সিঙ্গেরগাড়ী বালাপাড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে ফজলুক (৩৫) তার দোকান সংলগ্ন আবাদি জমিতে মাটি কাটছিল। এ সময় কোদালের সাথে ধাতব পদার্থের আঘাতের শব্দ পায়। পরে মাটি খুঁড়ে দেখতে পায় একটি মরিচা ধরা বাটবিহীন একটি বন্ধুক।

এলাকাবাসী খবর দিলে কিশোরগঞ্জ থানা পুলিশ গতকাল রোববার গভীর রাতে অকেজো বাটবিহীন বন্ধুকটি উদ্ধার করে থানায় আনে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর কিশোরগঞ্জে মাটির নিচে থেকে পরিত্যক্ত এক নলা বন্ধুক উদ্ধার

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার