Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুর চিরিরবন্দরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

BN DESK
10 October 2025, 01:54 PM পড়তে ১ মিনিট
দিনাজপুর চিরিরবন্দরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ চিরিরবন্দরে সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত ৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত৮ টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের ঢাকইল অধিকারী পাড়ায় ঘটেছে। 

স্থানীয় সুত্রে জানা গেছে, ভিয়াইল ইউনিয়নের ঢাকইল অধিকারী পাড়ার ডেকো অধিকারীর ছেলে কমলেশ অধিকারী (৩৫) সন্ধা সাড়ে ৭ টার দিকে জঙ্গলের ধার দিয়ে পার্শ্ববতি নদীর পাড়ে যাওয়ার সময় একটি বিষধর সাপ কামড় দেয়। প্রথমে সে গুরুত্ব না দিয়ে আধাঘন্টা পর বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পড়ে। তখন সে বাড়ির সকলকে সাপ কামড়ানোর কথা বলে। চিকিৎসার প্রস্তুতির নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।  স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রাজ্জাক শাহ বলেন, এ ঘটনাটি রবিবার সকালে শুনেছি। পারিবারিক ভাবে নিহত যুবকের মরদেহ সৎকার করেছে আত্মীয়স্বজনেরা। 

থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, এ ঘটনাটি থানায় জানানো হয়নি। কেউ অভিযোগ করলে তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

দিনাজপুর চিরিরবন্দরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 07 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার