Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে সারের কৃত্রিম সংকট কালোবাজারির অভিযোগ

BN DESK
10 October 2025, 10:17 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার পলাশবাড়ীতে সারের কৃত্রিম সংকট কালোবাজারির অভিযোগ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় সরকারিভাবে বরাদ্দকৃত সারের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এতে করে ভরা মৌসুমে দিশাহারা হয়ে পরেছেন কৃষকরা। এমন অভিযোগ উঠেছে যে ডিলাররা সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি না করে অবৈধভাবে তা কালোবাজারে খুচরা ব্যবসায়ীদের কাছে উচ্চমূল্যে বিক্রি করছেন। যার ফলে কৃষকদের এক বস্তা সারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।

ভুক্তভোগী এক কৃষক জানান, গত দুইদিন ধরে জমিতে সার দেওয়ার জন্য টিএসপি ও ইউরিয়া সার খুঁজছি। কিন্তু কোনো ডিলারের কাছেই সার পাইনি। পরে বাধ্য হয়ে খুচরা দোকানে যাই, সেখানে এক বস্তা টিএসপি ২ হাজার ৪শ’ টাকা এবং এক বস্তা ইউরিয়া ১ হাজার ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দোকানদার সরাসরি বলেছেন, ‘নিলে নেন, না নিলে এটাও পাবেন না’।

ক্ষুব্ধ এই কৃষক আরও জানান, তিনি অনলাইনে খোঁজ নিয়ে জানতে পারেন যে ৩১ আগস্ট, ২০২৫ তারিখে পলাশবাড়ীর ৩৪ জন ডিলারকে সার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে দিলীপ বাবুর রনি ট্রেডার্স ৬২ বস্তা টিএসপি, আবু তালেব সরকার ৫২ বস্তা, হাই মন্ডল ৫২ বস্তা এবং অবিনাশ চন্দ্র ৫২ বস্তা টিএসপি সার পেয়েছেন।

এর পাশাপাশি এই সারের ক্রয়মূল্য ছিল ১ হাজার ২৫০ টাকা, যা ডিলাররা এখন ২ হাজার ৪শ’ টাকায় বিক্রি করছেন। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কৃষকদের মাঝে অসন্তোষ সৃষ্টি হতে পারে, যার দায়ভার প্রশাসনকেই নিতে হবে। পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানান, এই ব্যাপারে তেমন কিছু জানা ছিল না। তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

গাইবান্ধার পলাশবাড়ীতে সারের কৃত্রিম সংকট কালোবাজারির অভিযোগ

B
BN DESK | 07 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার