Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুক্তরাষ্ট্রের শুল্কারোপ রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না : অর্থ উপদেষ্টা

BN DESK
07 October 2025, 02:27 PM পড়তে ১ মিনিট
যুক্তরাষ্ট্রের শুল্কারোপ রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না : অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ শুল্ক হার রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

আজ রোববার (৬ এপ্রিল) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেয়া হচ্ছে। যাতে দেশটি থেকে আমদানি করা পণ্যে বাড়তি শুল্ক ও ট্যারিফ কমানোর আলোচনা চলছে। এছাড়াও নতুন শুল্ক আরোপের যতটুকু প্রভাব পড়বে তা সামলানোর ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। বিষয়টি পর্যালোচনা করা হবে। পোশাক রপ্তানির ক্ষেত্রে একক বাজারের ওপর নির্ভরশীলতা কমানোর পদক্ষেপও নেয়া হচ্ছে।

তিনি আরও বলে, এবারের রমজান এবং ঈদে দ্রব্যমূল্যের দাম তূলনামূলকভাবে কম ছিল। ঈদযাত্রায় মানুষ স্বস্তি পেয়েছে। সকল মন্ত্রণালয় একসাথে কাজ করেছে বলে এটি সম্ভব হয়েছে। এসময় দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

যুক্তরাষ্ট্রের শুল্কারোপ রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না : অর্থ উপদেষ্টা

B
BN DESK | 06 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার