Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আটক আ.লীগ নেতা সানা

BN DESK
09 October 2025, 05:09 AM পড়তে ১ মিনিট
যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আটক আ.লীগ নেতা সানা

নিউজ ডেস্ক:  যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা।

বুধবার (৩০ এপ্রিল) রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এরপর বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশনে জানিয়ে আগেই তথ্য দেওয়া ছিল। তাকে উপজেলার চাখারের এক বিএনপি নেতার করা চাঁদাবাজি মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে।
এদিকে উপজেলা আওয়ামী লীগ নেতা মাওলাদ হোসেন সানার গ্রেফতারের খবরে তার ফাঁসির দাবিতে বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়ায় বিএনপি ও যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন।

মাওলাদ হোসেন সানা বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন।

এর আগে তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন। গত বছরের ৫ জুন বানারীপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকের কাছে হেরে যান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আটক আ.লীগ নেতা সানা

B
BN DESK | 01 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার