Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুবদলের নেতৃত্বে মব সন্ত্রাসের ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা

BN DESK
02 September 2026, 03:28 AM পড়তে ১ মিনিট

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর চট্টগ্রামে সংঘটিত মব সন্ত্রাস ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি। সংগঠনটির মতে, এ ঘটনা সম্পূর্ণরূপে ন্যক্কারজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

জানা গেছে, চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। মনজুর আলম ২০১০ সালে বিএনপির পক্ষে নির্বাচিত মেয়র ও ২০১৫ সালে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন।এছাড়াও ছিলেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। খালেদা জিয়ার অসুস্থতার সময় বিভিন্ন কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। সে সময় এ ধরনের কর্মকাণ্ডে কোনো প্রতিবাদ দেখা না গেলেও, বর্তমানে তাকে ‘দোসর’ আখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর মব সন্ত্রাস চালানোকে স্পষ্ট দ্বিচারিতা ও রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ বলে মনে করছে সংগঠনটি।

জাতীয় যুবশক্তি এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক হলেও তা কখনোই সহিংসতা, হুমকি বা মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ করা গ্রহণযোগ্য নয়। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

একই সঙ্গে, দেশের সকল রাজনৈতিক শক্তির প্রতি সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

যুবদলের নেতৃত্বে মব সন্ত্রাসের ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা

B
BN DESK | 15 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার