Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুবশক্তির প্রচার সম্পাদক হলেন ‘গণভোটে হ্যাঁ বলো’ গানের নির্মাতা জুবায়ের

BN DESK
02 September 2026, 03:53 AM পড়তে ১ মিনিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির নতুন কমিটি কাউন্সিলের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আলোচিত ‘গণভোটে হ্যাঁ বলো’ গানের নির্মাতা জুবায়ের হোসাইন। জুবায়ের হোসাইন এর আগে জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জাতীয় নাগরিক পার্টির নির্বাচনি প্রচার উপকমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্মিত ‘হ্যাঁ বলো’ গানটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

জাতীয় যুবশক্তির নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন—অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ। দলীয় সূত্রে জানা গেছে, তরুণ নেতৃত্বকে সামনে এনে সংগঠনকে আরও গতিশীল করতেই নতুন এই কমিটি গঠন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

যুবশক্তির প্রচার সম্পাদক হলেন ‘গণভোটে হ্যাঁ বলো’ গানের নির্মাতা জুবায়ের

B
BN DESK | 27 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার