Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যেভাবে রান্না করবেন ইলিশ মাছের মালাইকারি

BN DESK
02 September 2026, 09:36 PM পড়তে ১ মিনিট

নানান ধরণের মালাইকারি তো খেয়েছেন। এবার ইলিশ মাছের মালাইকারি খেয়ে দেখেন। রেসিপিটা দেওয়া হলো-

যা যা লাগবে

  • ইলিশ মাছের পিস ৬টি
  • টক দই সিকি কাপ
  • নারকেলের দুধ দেড় কাপ কাপ
  • আদা বাটা আধা চা-চামচ
  • জিরা বাটা আধা চা-চামচ
  • পেঁয়াজ বাটা আধা টেবিল চামচ
  • কাঠবাদাম বাটা ১ টেবিল চামচ
  • কিশমিশ বাটা আধা টেবিল চামচ
  • হলুদগুঁড়া আধা চা-চামচ
  • মরিচগুঁড়া ১ চা-চামচ
  • কাঁচা মরিচ ফালি ৭-৮টি
  • পেঁয়াজকুচি আধা কাপ
  • পেঁয়াজ বেরেস্তা সিকি কাপ
  • লবণ পরিমাণমতো
  • চিনি ২ চা-চামচ
  • তেল পরিমাণমতো।

যেভাবে রান্না করবেন
একটি ফ্রাই প্যানে তেল গরম করে কেটে রাখা পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ নরম হলে সমস্ত বাটা মসলা, গুঁড়া মসলা দিয়ে দিন। এরপর মসলা ভালোভাবে কষিয়ে নিন। কষানো শেষে এতে মাছ, টক দই ও লবণ দিয়ে কিছুক্ষণ নাড়ুন। নারকেলের দুধ দিয়ে দিন। ঝোল কমে এলে চিনি, কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে বেরেস্তা দিয়ে দিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের মালাইকারি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

যেভাবে রান্না করবেন ইলিশ মাছের মালাইকারি

B
BN DESK | 14 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার