Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রমজানে পানিশূন্যতা এড়ানোর উপায়

BN DESK
02 September 2026, 11:01 PM পড়তে ১ মিনিট
রমজানে পানিশূন্যতা এড়ানোর উপায়

রমজানে দীর্ঘক্ষন ধরে পানি না খেয়ে থাকতে হয়। আাবার ইফতারি বা সেহরিতে পানি কম খেলে অনেকের মাঝেই পানিশূন্যতা দেখা দিতে পারে। আর পানি শূন্যতা দেখা দিলে ইউরিন ইনফেক্সনের মতো নানা জটিল রোগ হতে পারে। আবার পানিশূন্যতা থেকে হতে পারে অবসাদ ও বমি বমি ভাব।

তাই জেনে নিন রোজায় পানিশূন্যতা এড়াতে করণীয়

১.    রোজায় পানিশূন্যতা এড়াতে প্রতিদিন স্যুপ খেতে পারেন। শরীরে তরলের চাহিদা পূরণের ভালো উৎস হতে পারে খাবারটি।

২.    তরমুজ, টমেটো, শসা, আঙুরের মতো ফল ও সবজিতে অনেক পানি থাকে, যা তৃষ্ণা কমাতে সাহায্য করে।

৩.    ইফতারে উচ্চ মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। কারণ এ ধরনের খাবার শরীরে পানির চাহিদা বাড়ায়। এ ছাড়া সালাদ ও তরকারিতে লবণ কম দেয়া উচিত। বেশি পরিমাণে লবণ খেলে বাড়তে পারে তৃষ্ণা।

৪.    গবেষণায় দেখা যায়, প্রচুর চিনি থাকায় মিষ্টিজাতীয় খাবার খেলে তৃষ্ণা বাড়ে। এর পরিবর্তে ফল খেতে পারেন, যা দেহে তরলের চাহিদা মেটানোর পাশাপাশি তৃষ্ণাও মেটায়।

৫.    ক্যাফেইন শরীরের তরল শুষে নিয়ে তৃষ্ণা বাড়ায়। এ কারণে রমজানে ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলা উচিত। এ ধরনের পানীয়র মধ্যে এনার্জি ও কার্বনযুক্ত পানীয়, চা ও কফি রয়েছে। ধূমপান মুখকে শুষ্ক করে তৃষ্ণা বাড়ায়। এ কারণে ধূমপানও এড়িয়ে চলুন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

রমজানে পানিশূন্যতা এড়ানোর উপায়

B
BN DESK | 16 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার