Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রহমত ও বরকত লাভের ৪ দোয়া

BN DESK
25 February 2026, 11:20 PM পড়তে ১ মিনিট

আল্লাহর রহমতের আশা হারাবেন না। মনে রাখবেন, আল্লাহ কখনোই তাঁর বান্দাকে ভুলে যান না। তিনি আমাদের গলার শিরার চেয়েও কাছে রয়েছেন। আমাদের নীরব কান্না, হৃদয়ের জ্বলন সবই তিনি দেখেন ও শোনেন। মুমিন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দেবেন। (সুরা জুমার: ৫৩) এ আয়াতটি আমাদের বলে, আপনার রাত যতই অন্ধকার হোক না কেন, আল্লাহই ভোর এনে দেবেন। আপনার জীবনের ঝড় যতই ভয়ঙ্কর হোক, আল্লাহই ঝড় থামিয়ে চারদিকে শান্তি এনে দেবেন।

এখানে আমরা কোরআনুল কারিম থেকে আল্লাহর রহমত প্রার্থনা করার ৪টি দোয়া উল্লেখ করলাম:

১. رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَۃً وَّ هَیِّیٴۡ لَنَا مِنۡ اَمۡرِنَا رَشَدًا
উচ্চারণ: রাব্বানা আতিনা মিনলাদুনকা রাহমাতান ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রাশাদা।
অর্থ: হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। (সুরা কাহাফ: ১০)

২. رَبَّنَا لَا تُؤَاخِذۡنَاۤ اِنۡ نَّسِیۡنَاۤ اَوۡ اَخۡطَاۡنَا ۚ رَبَّنَا وَ لَا تَحۡمِلۡ عَلَیۡنَاۤ اِصۡرًا كَمَا حَمَلۡتَهٗ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِنَا ۚ رَبَّنَا وَ لَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَۃَ لَنَا بِهٖ ۚ وَ اعۡفُ عَنَّا ٝ وَ اغۡفِرۡ لَنَا ٝ وَ ارۡحَمۡنَا ٝ اَنۡتَ مَوۡلٰىنَا فَانۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡكٰفِرِیۡنَ
উচ্চারণ: রব্বানা লা তুআখিযনা ইন নাসীনা আও আখতা’না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা ত্বাক্বাতা লানা বিহি ওয়া’আফু আন্না, ওয়াগফির লানা, ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরীন।
অর্থ: হে আমাদের রব, আমাদের ওপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন, আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের ওপর রহম করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। (সুরা বাকারা: ২৮৬)

আরও পড়ুন:
সর্বশ্রেষ্ঠ দোয়া যা নবি (সা.) সবচেয়ে বেশি করতেন

৩. رَبَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَنَا وَ ارۡحَمۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ
উচ্চারণ: রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খারুর রাহিমিন।
অর্থ: হে আমাদের রব, আমরা ইমান এনেছি, অতএব আমাদের ক্ষমা ও রহম করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সুরা মুমিনুন: ১০৯)

৪. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
অর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখেরাতেও কল্যাণ দিন এবং আগুনের আজাব থেকে রক্ষা করুন। (সুরা বাকারা: ২০১)

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

রহমত ও বরকত লাভের ৪ দোয়া

B
BN DESK | 25 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার