Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীর ভাষাণটেকে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জোবাইদা রহমান

BN DESK
02 September 2026, 02:07 AM পড়তে ১ মিনিট

রাজধানীর ভাষাণটেকে সংঘটিত ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। 

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর ভাষানটেক আগুনে ঘরবাড়ি পুড়ে সর্বস্ব হারানো পরিবারগুলোর মানবিক সংকট লাঘবে তিনি সরাসরি ঘটনাস্থলে গিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। ক্ষতিগ্রস্ত বহু পরিবার বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ভাষানটেক এলাকায় উপস্থিত হন ডা. জোবাইদা রহমান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়। এ উপলক্ষে এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত নারী, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রয়োজন অনুযায়ী ওষুধপত্রও সরবরাহ করা হয়।

এসময় আর উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

রাজধানীর ভাষাণটেকে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জোবাইদা রহমান

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার